ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রংপুরে ট্রেনের ইঞ্জিন লাগাতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
admin
৩ অক্টোবর ২০১৯, ৮:৫৩ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে কাউনিয়ায ট্রেনের ইঞ্জিন লাগাতে গিয়ে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০-৬০ জন ট্রেনযাত্রী। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছার পর বিকেল ৪টার দিকে চালক ইঞ্জিন পরিবর্তন করছিলেন।

ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে ট্রেনের ১ ও ২ নং বগির মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে আপেল মাহমুদ (২০) নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যান। আহত হন অন্তত ৫০-৬০ জন যাত্রী। এদের মধ্যে ১৫ জনের অবস্থা খুবই গুরুত্বর।

দুর্ঘটনার খবর পেয়ে রংপুর ও কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শামসুজ্জোহা বলেন, ঘটনাস্থলে একজন মারা গেছেন। গুরুতর আহত ১৫ জনকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ