ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. সর্বশেষ

কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৩, ৩:০৪ পূর্বাহ্ণ

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারে দেশীয় অস্ত্র নিয়ে একটি দোকানে হামলার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দোকানের মালিকসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছে।

গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাংচিল বাজারের রাজ গার্মেন্টেসে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাংচিল বাজারে ডাবের ব্যবসা করে মুসলিম নামে এক ব্যক্তি। ছোট একটি ছেলে তার ব্যবসা পরিচালনা করে। গাংচিল বাজার কমিটির সেক্রেটারী রাজিব খানের আত্মীয় তারেক ওই ছোট ছেলে ডিপ টিউবয়েল বসানোর কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গাংচিল বাজারে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে গাংচিল বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী রাজিব খানের মাথায় আঘাত করে মুসলিমের পরিবারের লোকজন। এতে তার মাথা ফেটে যায়। পরে রাজিবের স্বজনেরা মুসলিমের ভাতিজা মো.শাহরাজ উদ্দিনের দোকানে রামদা নিয়ে পাল্টা হামলা চালায়। এতে তাদের পরিবারের পাঁচজন আহত হয়।

ভুক্তভোগী রাজ গার্মেন্টেসের মালিক মো.শাহরাজ উদ্দিন অভিযোগ করে বলেন, চাঁদা না পেয়ে গাংচিল বাজার কমিটির সেক্রেটারী রাজিব ও স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলেয়ার (৪৫) সবুজ (২৮) তারেক (২৮) ও জাকের (২৯) রামদা নিয়ে এ হামলা চালায়। ইতিমধ্যে হামলার ২মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

চাঁদা দাবির অভিযোগ নাকচ করে দেয়ে রাজিব খান দাবি করেন তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রথমে তারা তার মাথা ফাটিয়ে দেয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে আরো তিনজনকে পিটিয়ে আহত করা হয়।

ভাইরাল ভিডিও লিংক : https://facebook.com/843602464434811

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ভিডিওটি আমি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন চট্টগ্রামের জহিরুল ইসলাম এমপি

১৪৪ ভোট পেয়ে আস্থা ভোটে জয়ী থালাপতি বিজয়

যশোরে শার্শায় পরোয়ানাভুক্ত ৭ পলাতক আসামি আটক

ফিলিং স্টেশনে অনিয়ম অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ম্যানেজার মিজান আটক

চকরিয়ায় হামের টিকাদান কার্যক্রম জোরদার: ২০ মে পর্যন্ত চলবে বিশেষ অভিযান

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

নিলামের আদেশ তোয়াক্কা না করে পরিত্যক্ত ভবনে বিলাসিতা সংস্কারের মহোৎসব

কুবিতে পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

দায়িত্ব গ্রহণের শুরুতেই ৭১৭ মদের দোকান বন্ধ করলেন মুখ্যমন্ত্রী বিজয়

শুভেন্দুর বক্তব্যের প্রতিবাদ : বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না

পানির সংকট নিরসনে স্থানীয়দের সঙ্গে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরের মতবিনিময়

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী