ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ

Link Copied!


‎স্টাফ রিপোর্টারঃ

‎‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিএফজি’র ত্রৈমাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৬ মার্চ) বিকেলে স্থানীয় মাহবুবা কমিউনিটি সেন্টারে পিস এম্বাসেডর মোঃ সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সমন্বয়কারী দোলন রানী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

‎সভার শুরুতে জাতীয় শান্তি সম্মেলন নিয়ে বক্তব্য রাখেন পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া।

‎সভায় আরো বক্তব্য রাখেন পিস এম্বাসেডর লিটন মিয়া, পিএফজি সদস্য মোঃ আবু সঈদ, সাজ্জাদুর রহমান, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী, সৈয়দ আলম, আলেয়া বেগম, শিউলী দেবী, নাজমা বেগম, কাজলী হিজরা, তৈয়্যবুন নেছা ও ইয়থ কাওছার আহমদ প্রমূখ।

‎সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

‎ত্রৈমাসিক সভা শেষে একসাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন সদস্যবৃন্দ।

আরও পড়ুন

কুবিতে পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

দায়িত্ব গ্রহণের শুরুতেই ৭১৭ মদের দোকান বন্ধ করলেন মুখ্যমন্ত্রী বিজয়

শুভেন্দুর বক্তব্যের প্রতিবাদ : বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না

পানির সংকট নিরসনে স্থানীয়দের সঙ্গে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরের মতবিনিময়

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

কুবিতে পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

ইসলামপুর পৌরসভায় পাইপলাইন প্রকল্প: তদন্তের নির্দেশও ফাইলবন্দি তদন্তে গাফিলতির অভিযোগ

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার