ঢাকাসোমবার , ৮ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ অক্টোবর ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে নাটকীয় মোড় এনে দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সরকারি হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নিজের পুরো প্যানেলসহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সকালেই বিসিবিতে এসে নিজের প্রার্থিতা তুলে নেন এই তারকা ক্রিকেটার।

আজ সকাল সোয়া দশটার দিকে তামিম ইকবাল তার প্যানেলের সদস্য রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামানসহ অন্যদের নিয়ে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন এবং রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে পরিচালক পদে লড়ছিলেন তামিম।

সংবাদমাধ্যমকে তামিম জানান, বেশ কিছু ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়া এবং পুরো নির্বাচন প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের কারণে তিনি ও তার প্যানেল অসন্তুষ্ট। এই কারণেই তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

এই নাটকীয় সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে মঙ্গলবারের হাইকোর্টের একটি আদেশকে। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের করা এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত তৃতীয় বিভাগ থেকে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করেন। এই আদেশের পর থেকেই তামিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন জোরালো হয়।

কাউন্সিলর হওয়ার পর থেকেই তামিম বিসিবির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আসছিলেন এবং নির্বাচনে জয়ী হলে সভাপতি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। আজ দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৬ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।

বিশ্ব পরিবেশ দিবসে ‘ইকো চ্যালেঞ্জ-২৬’ অনলাইন কুইজ

ওসমান হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী?

ইসলামপুরে সাংবাদিক বাড়িতে কয়েক লাখ টাকার আসবাবপত্র চুরি

ইসলামপুরে গাছের ডালে ঝুলানো মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. দেবলীনা সুতের শিথি

মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু