ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ

কাপাসিয়ায় জামায়াতে যোগ দিলেন টোক ইউনিয়ন বিএনপি নেতা হেলাল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

কাপাসিয়া(গাজীপুর)থেকে শামসুল হুদা লিটন:

অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রধান।

আজ ১৬ মে শনিবার টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন বিএনপির এই সাবেক নেতা।

জামায়াতের কর্মী সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া,বিশেষ অতিথি ছিলেন টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এ এইচ এম জিয়াউর রহমান, টোক ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক মোঃ আখতার হোসেন।

কাপাসিয়া উপজেলার ৩ নং টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মু. হেলাল উদ্দিন গত বছরের মার্চ মাসের ২২ তারিখে স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেন।

হেলাল উদ্দিন ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের তুখোড় ছাত্র নেতা ছিলেন। ছাত্র জীবন শেষে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ