ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
৯ মে ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন “অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়”-এর আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. ওবায়দুর রহমান, যিনি অনুপ্রাসের প্রারম্ভিক সময়ের সদস্য ছিলেন। এছাড়াও সংগঠনের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজনে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি অনুপ্রাস আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, ‘অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠান ২০২৬ ছিল এক অনন্য মিলনমেলা। প্রবীণ সদস্যরা সংগঠনের পেছনে অক্লান্ত পরিশ্রম করে একে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। অনুষ্ঠানে তাদের মূল্যবান অভিজ্ঞতা ও বক্তব্য আমরা শুনতে পেরেছি। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের আশা, আকাঙ্ক্ষা ও অনুভূতিও উঠে এসেছে। অনুষ্ঠানে আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী উপস্থিত ছিলেন, যারা মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কণ্ঠচর্চার মধ্য দিয়ে সংস্কৃতির চর্চা ও প্রসার আরও এগিয়ে যাবে।’

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ