ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিনোদন

সানা খান কি মুফতি স্বামীর প্রভাবেই সিনেমা ছেড়েছেন?

প্রতিবেদক
admin
১৭ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ

Link Copied!

এক সময় বলিউডের পরিচিত মুখ ছিলেন সানা খান। সালমান খানের সিনেমায় অভিনয় থেকে শুরু করে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস-এ অংশ নেওয়ার সুবাদে বেশ আলোচনায় ছিলেন তিনি। কিন্তু ২০২০ সালে মুফতি আনাস সায়েদকে বিয়ের পর হঠাৎ করেই বিনোদনের জগৎ থেকে বিদায় নেন সানা। পালটে ফেলেন নিজের পোশাক-পরিচ্ছদ ও জীবনধারাও।
তবে এই হঠাৎ পরিবর্তনের পেছনে কি স্বামীর প্রভাব কাজ করেছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এ নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জেরিন খান।

জেরিন জানান, “সানার এই পরিবর্তন একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বিয়ের অনেক আগেই সানা ছিল একজন ভীষণ ধার্মিক মানুষ। সে কারণে বিয়ের পর যদি সে ধর্মীয় পথ বেছে নেয়, সেটা তার বিশ্বাস ও বোধ থেকে এসেছে। আমি তার এই সিদ্ধান্তকে সম্মান করি।”
সানার সঙ্গে খুব ঘনিষ্ঠ না হলেও কিছু বিষয় জানেন বলে জানিয়েছেন জেরিন। তার ভাষায়, ‘আজ অনেকে জানেন যে সানা এখন ধর্মীয় জীবন বেছে নিয়েছে। কিন্তু এটা কম মানুষই জানে, সে যখন বিনোদনের জগতে সক্রিয় ছিল, তখনও সে নিয়মিত প্রার্থনা করত, ধর্মে বিশ্বাস রাখত।’

জেরিন আরও বলেন, ‘অনেকেই মনে করেন গ্ল্যামার জগতে থাকা নারীরা ধার্মিক হতে পারেন না। কিন্তু কেউ ব্যক্তিগত জীবনে কীভাবে জীবনযাপন করছেন, সেটা বাইরে থেকে বোঝা যায় না। বিশ্বাস ও ধর্ম একেবারেই ব্যক্তিগত বিষয়—এটা নিয়ে প্রচার করার দরকার নেই।’
সানার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে জেরিন বলেন, ‘সানা আগে থেকেই ধার্মিক ছিল, বিয়ের পর তার বিশ্বাস আরও গভীর হয়েছে মাত্র। এটা তার জীবন, তার পছন্দ। আমি সত্যিই তার জন্য খুশি।’
এক সময় বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী সানা খান। সালমান খানের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি; জনপ্রিয় শো ‘বিগ বস’-এ একবার নজর কেড়েছিলেনও। কিন্তু ২০২০ সালে মুফতি আনাস সায়েদকে বিয়ে করার পর তার জীবন পুরোপুরি বদলে যায়। বিনোদনের জগৎ ছেড়ে দেন, পোশাক-পরিচ্ছদেও আসে বড় পরিবর্তন। এবার সানা খানের এই পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন ইন্ডাস্ট্রিজের আরেক অভিনেত্রী জেরিন খান।

অনেকে প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পর সানা বলিউড ছেড়ে দিয়েছেন স্বামী মুফতি আনাসের প্রভাবে! সে প্রসঙ্গে জেরিনের বক্তব্য, ‘বিয়ের আগেই সানা ছিলেন ভীষণ ধার্মিক। তাই বিয়ের পর তিনি আধ্যাত্মিকতা ও ধর্মের পথ বেছে নিয়েছেন, এটা তার একান্তই নিজের সিদ্ধান্ত। আমি ওর এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’
জেরিন ও জানান, তিনি সানাকে খুব গভীরভাবে না চিনলেও সানার কিছু দিক সম্পর্কে জানেন। জেরিনের কথায়, ‘মানুষ জানে সানা এখন পুরোপুরি ধর্মমতে জীবনযাপন করছে। কিন্তু ওর বিনোদন দুনিয়ায় থাকার সময়েও ও প্রতিদিন প্রার্থনা করত, ধর্মে বিশ্বাসী ছিল। এটাই অনেকে জানেন না।’

তিনি আরও বলেন,‘অনেকে ভাবেন গ্ল্যামার দুনিয়ার নারীরা ধার্মিক হতে পারেন না। কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে কী করি, সেটা বাইরে থেকে বোঝা যায় না। ধর্ম ও বিশ্বাস খুবই ব্যক্তিগত ব্যাপার—এটা নিয়ে প্রচার করার দরকার নেই। সানা আগেও ধার্মিক ছিল, বিয়ের পর সে বিশ্বাস আরও গভীর হয়েছে। এটা ওর জীবন, ওর পছন্দ। আমি ওর জন্য খুশি।’

আরও পড়ুন

রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জয়, পুত্র সামিরের হাতে রেজাল্ট শিট হস্তান্তর

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

কক্সবাজার-৪ আসনের ফল পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারীর

এ যেন ভোট নয় ঈদের আনন্দঘন মূহুর্ত

জামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই

শরণখোলায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

“অ্যাডভেঞ্চার মনপুরা” অনুষ্ঠান আয়োজন করছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম”

তারুণ্যের ভাবনা মিট উইথ মজনু” কর্মশালার আয়োজন করেন মুন্সি রফিকুল আলম মজনু

শান্তিগঞ্জে বাপ-পুত্রের পিআইসি, কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি ‎

আওয়ামী লীগপন্থী আমলাদের হাতে নির্বাচনের চাবি!

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ