নিজস্ব প্রতিবেদক :
‘শিক্ষার পাশে আমরা’ প্রজেক্টের আওতায় ফিল্ড রিসার্চ টিম “অপরাজিতা” তালাইমারির প্রান্তিক এলাকার জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর কোমলমতি শিশু শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। উল্লেখ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্স সেকেন্ড সেমিস্টারের পাপন মজুমদার, আহসান হাবিব, রিপন, রিংকি, সুমাইয়া ও আমেনা প্রভৃতি শিক্ষার্থীরা এই উদ্যোগ গ্রহণ করেন।
এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুশ্রী সাহা সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ। তিনি বলেন- “শিশুদের জন্য এই মানবিক প্রয়াসের জন্য আমি খুবই আনন্দিত। আশা করি ভবিষ্যতে এই ধারা বহমান থাকবে। এছাড়াও স্কুলের অন্যান্য শিক্ষিকারা শিশুদের জন্য গৃহীত এই ক্ষুদ্র প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত কার্যক্রম সম্পর্কে আহসান হাবিব বলেন, আমরা ফিল্ড ওয়ার্কের কাজে কদিন ধরে এই বস্তি এলাকায় যাতায়াত করছি, সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি একটু আন্তরিকতার হাত বাড়িয়ে দিতে এই উদ্যোগ।
পাপন মজুমদার বলেন, আমাদের এই টিমের নাম
অপরাজিতা। আমরা নিজেরা নিজেদের অর্থায়নে এই তালাইমারির প্রান্তিক এলাকার জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি।