ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

প্রতিবেদক
News Desk
৮ ডিসেম্বর ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ

Link Copied!



‎স্টাফ রিপোর্টারঃ

‎শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী ও মাহমদপুর দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুই গ্রামের অভিভাবকদের মধ্যে অসন্তোষ প্রকাশ ও উপজেলা নির্বাহী অফিসার
‎(ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন সংশ্লিষ্টরা।

‎অভিযোগপত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর দামোধরতপী ও মাহমদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হলেও সিদ্ধান্ত গ্রহণের আগে স্থানীয় মুরুব্বি, শিক্ষানুরাগী, যুব সমাজ ও অভিভাবকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা হয়নি। স্থানীয়দের অজ্ঞাতসারেই উপজেলার বাইরে থেকে একজন ব্যক্তিকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

‎অভিযোগকারীরা জানান, মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দামোধরতপী ও মাহমদপুর গ্রামের জনগণের আর্থিক সহযোগিতা, স্বেচ্ছাশ্রম ও সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। অথচ স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগত ব্যক্তিকে সভাপতি করায় এলাকায় চরম ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎তিনি আরো জানান, মাদ্রাসাটি আমাদের গ্রামের মানুষের রক্ত-ঘাম দিয়ে গড়া। অথচ আমাদের না জানিয়ে বাইরে থেকে সভাপতি বসানো হয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় স্থানীয়দের পক্ষ থেকে ইউএনও’র নিকট আবেদন জানানো হয়েছে।বর্তমান ম্যানেজিং কমিটি স্থগিত করে পুনর্গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকা থেকেই একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি মনোনীত করার ব্যবস্থা নেওয়ার জন্য।

‎অভিযোগের সঙ্গে শতাধিক মানুষের গণস্বাক্ষর, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবাদমূলক পোস্টের প্রিন্ট কপি সংযুক্ত করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

‎অভিভাবক মিয়া সাইফুল বলেন, আমার ছেলে-মেয়ে মাদ্রাসা পড়াশোনা করে এবং আমি রীতিমতো মাদ্রাসায় যাওয়া আসা করি কিন্তু এই ম্যানেজিং কমিটি গঠন হবে এ নিয়ে কোনো চিঠি কিংবা সংবাদ পাইনি একজন অভিভাবক হিসাবে। শুধু আমি নয় আরো অর্ধশতাধিক অবিভাবকরা কোন চিঠি পায় নি। অত্র এলাকার গুণীজনকে অবজ্ঞা করে জয়কলস ইউনিয়ন থেকে কাজী জমিরুল ইসলাম মমতাজ কোন ক্যাটাগরিতে হলেন সভাপতি নির্বাচিত। উনার আত্নীয় স্বজন মাদ্রাসায় লেখাপড়া কিংবা উনি ভুমিদাতা ও নয়। তাহলে কিভাবে সভাপতি হলেন এই নিয়ে এলাকায় জুড়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

‎এদিকে মাদ্রাসার সুপার মাও. শহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (৪ ঠা ডিসেম্বর) সর্বপ্রকার নিয়ম মেনে
‎নির্বাচন কমিশনার কর্তৃক জারিকৃত বিধিমালা অনুসরণ করেই মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

‎এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন,এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

লেবাননে ইসরাইলি হামলার পর শান্তি আলোচনা ‘অযৌক্তিক’: ইরান

সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের গণসমাবেশ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান

কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের লক্ষ্যে স্মারকলিপি প্রদান

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে বিল পাস

সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির, তবে ‘আঙুল ট্রিগারেই’

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার আহবান এনএএসিপি’র

মাতামুহুরীর চরে তামাক ছেড়ে বাদামে ঝুঁকছেন চাষিরা, প্রতি একরে লাভ ৭২ হাজার টাকা

জ্বালানি সাশ্রয়ে কুবির অফিস কার্যক্রমের সময় পরিবর্তন

৫৮ দিনের নিষেধাজ্ঞা: বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ, জাটকা রক্ষায় কঠোর নজরদারি

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপিত

ওয়াশিংটন ‘রেড লাইন’ অতিক্রম করলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়বে-ইরান