ঢাকাসোমবার , ৮ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. তথ্য প্রযুক্তি
  4. বিশেষ সংবাদ

শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে উত্তম কৃষিচর্চা নিশ্চিত করণে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় কৃষকদের সমন্বয়ে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস-২০২৫ এর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুর ১২ ঘটিকায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শান্তিগঞ্জ এর আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত কৃষিজাত সম্প্রসারণ, কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করণে প্রান্তিক জনগোষ্টীর মধ্যে কৃষি তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রাম ডিএই সিলেট অঞ্চল এর সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবিব।

সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান,পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কৃষক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ,কংগ্রেসের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

আরও পড়ুন

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।

বিশ্ব পরিবেশ দিবসে ‘ইকো চ্যালেঞ্জ-২৬’ অনলাইন কুইজ

ওসমান হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী?

ইসলামপুরে সাংবাদিক বাড়িতে কয়েক লাখ টাকার আসবাবপত্র চুরি

ইসলামপুরে গাছের ডালে ঝুলানো মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. দেবলীনা সুতের শিথি

মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু