ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

ছাতকে নির্বাচন-পরবর্তীতে শিবির নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদক
News Desk
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্বাচন-পরবর্তী সময় শিবিরের সাবেক নেতা অলিউর রহমানের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের, সহিংসতার ঘটনার অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ই ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপি’র সভাপতি রশিক আলীর নির্দেশে ২০/২৫ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগী অলিউর রহমানের পিতা মো. রইছ আলী জানান, আমার ছেলে অলিউর ছাতক উপজেলার ছাত্রশিবিরে সাবেক নেতা। সে বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তার পরামর্শে বাড়িতে কয়েকটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর জেরধরে বিএনপির স্থানীয় নেতারা ক্ষুব্ধ হয়ে ব্যাপক ভাঙচুর সহ অকথ্য ভাষায় গালাগালি করে দুর্বৃত্তরা ।

তিনি আরও দাবি করেন, হামলার সময় তার পরিবারকে হুমকি দেওয়া হয়—অলিউর রহমান দেশে ফিরলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি প্রদান করা হয়।

এদিকে ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী ও সেক্রেটারি হাফিজ জাকির হোসেন পৃথক বিবৃতিতে এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তকারী বিএনপি নেতা রশিক আলীর সাথে একাধিকবার যোগাযোগ করে বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তাছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ