ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. তথ্য প্রযুক্তি

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৫, ৪:০০ অপরাহ্ণ

Link Copied!

প্রতিবেদক /তাওহীদ জিহাদ

আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করবেন।

সিটি ব্যাংকের উদ্যোগে এবং গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় চালু হতে যাওয়া এই সেবার মাধ্যমে গুগল পের সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ধাপে ধাপে অন্যান্য ব্যাংকও যুক্ত হলে এ সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাহায্যে দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অফ-সেল (POS) মেশিনে ফোন ট্যাপ করেই দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। এতে আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন হবে না।

সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড ফোন ও গুগল পে অ্যাপ থাকতে হবে। অ্যাপে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করার পর যেকোনো দোকান বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই সহজে অর্থ পরিশোধ করা যাবে।

গুগল পে লেনদেনে কোনো অতিরিক্ত ফি নেয় না। কার্ডের প্রকৃত তথ্যের পরিবর্তে ‘টোকেন’ ব্যবহার করে গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখে এই প্ল্যাটফর্ম।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার