ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষনার গুঞ্জন, কী বলছে জামায়াত?

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ মে ২০২৬, ২:২২ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

আসন্ন সিটি কর্পোরেশন ও দেশব্যাপী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দল থেকে প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

এরই মধ্যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াতের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ভিপি) ও ইসলামী ছাত্রশিবিরর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে তথ্য ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়া সহ কিছু গণমাধ্যমে। তবে এ ব্যাপারে জামায়াত বলছে এখনো চূড়ান্ত হয়নি, বিষয়টি আলোচনায় আছে। 

 
আজ শুক্রবার (০১ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ শাখা জামায়াত আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় বলে বিভিন্ন সূত্র বলছে। 
 
তাছাড়াও, এ বিষয়ে জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট করেছেন। তাদের মধ্যে ডাকসুর নির্বাচিত সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে লেখেন, ঢাকা সিটি দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা।
 
তবে এ বিষয়ে জানতে চাইলে ভিন্ন তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি দ্য ঢাকা ডায়েরিকে বলেন, এটা আলোচনায় আছে এখনো। এখনো ফাইনাল হয়নি।

সাদিক কায়েমের বাইরেও অনেকের নামেই প্রস্তাব আছে। এখনো ফাইনাল করিনি আমরা। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানানো হবে। 

আরও পড়ুন

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়