মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি ও শান্তিগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস সহ সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, সকাল ৮ ঘটিকায় উপজেলার তেঘরিয়া মিনি স্টেডিয়ামে উপজেলায় কর্মরত বিভিন্ন বাহিনীর সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজো, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফাতেমাতুজ জহুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলি উলাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব,উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক নীতিশ চন্দ্র বর্মন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন,উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জালাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবু খালেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুম মিঞা, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ নূরে আলম সিদ্দিকী, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা অসীম বরণ তালুকদার,ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা চন্দ্রনাথ রায়,পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা রবীন্দ্র সরকার,শান্তিগঞ্জ থানার এস আই আক্তারুজ্জামান,পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার,কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী ও
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ,হোসাইন আহমদ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ,শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি, নাজির মোঃ আবু বকর সিদ্দিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্যবৃন্দ,বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের লোকজন প্রমুখ।
এরপর, দুপুর ১২ ঘটিকায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শান্তিগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক মোঃ আতাউর রহমান, সদস্য সচিব সুশীল ব্যানার্জি, মুক্তিযোদ্ধা মসক আলী, মোঃ মনির উদ্দিন সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ সহ প্রমুখ।
তাছাড়া দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্যে কামনায় মোনাজাত ও প্রার্থনা করা হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।।