ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৬, ২:১২ অপরাহ্ণ

Link Copied!

  1. নুরুল ইসলাম সুমন, কক্সবাজার

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে মামলায় হাজিরা দিতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লিয়াকত আলী সিকদার। এসময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি ও তার চাচাতো ভাই মোহাম্মদ মহিউদ্দিন গুলিবিদ্ধ হন।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে আদালত প্রাঙ্গনের দক্ষিণ পাশের চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ লিয়াকত আলী সিকদার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

ঘটনার পরপরই জনতার সহায়তায় দুই হামলাকারীকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও লিয়াকতের ছোট ভাই মোহাম্মদ জায়েদ জানান, রোববার তার বড় ভাইয়ের মামলার হাজিরার দিন ছিল। সকালে আদালতে যাওয়ার পথে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল লিয়াকত আলী সিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার জন্য তিনি আদালতের ভেতরে ঢুকে পড়েন। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান জানান, গুলির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় হামলায় জড়িত দুইজনকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করা হয়।

তিনি বলেন, “ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ