নিজস্ব প্রতিবেদক: রংপুরে পোশাকপ্রেমীদের জন্য নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে শুভ উদ্বোধন হলো অভিজাত ও আধুনিক ফ্যাশন ব্র্যান্ড ‘LOOKS’-এর। গত ২১ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন বাংলাদেশের অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তী ও নন্দিত অভিনেত্রী ডলি জহুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক অভি মঈনুদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: শামীম আল হাসান। এছাড়া এই শুভ উদ্যোগটি উৎসর্গ করা হয়েছে মিসেস শাহীনা বেগম ও মিসেস নুসরাত জাহান নিশাত-এর উদ্দেশ্যে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, ফ্যাশন সচেতন মানুষদের রুচির কথা মাথায় রেখে ‘LOOKS’ তাদের নিজস্ব ব্র্যান্ডের একচেটিয়া পোশাকের কালেকশন নিয়ে এসেছে। শোরুমটিতে পুরুষদের আকর্ষণীয় ও মানসম্মত পোশাকের বিশাল সমাহার রয়েছে, যার মধ্যে অন্যতম:
পাঞ্জাবী, শার্ট-প্যান্ট,শেরওয়ানি, পায়জামা ও টি-শার্ট। ফ্যাশন সচেতন ক্রেতারা এখন থেকেই ঘুরে আসতে পারেন নতুন এই শোরুমে। দোকান নং:এ-৫, মোতালেব টাওয়ার, জি এল রায় রোড, কামাল কাছনা, রংপুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, উন্নত কাপড়ের গুণগত মান এবং আধুনিক ডিজাইনের মেলবন্ধনে ‘LOOKS’ খুব দ্রুতই রংপুরের মানুষের মন জয় করে একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হবে।
রাফিউল ইসলাম রাব্বি /এনভি