ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

প্রতিবেদক
নিউজ ভিশন
২৩ মে ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের বেতুয়ারকুল এলাকার বাসিন্দা নুরুল হোসাইন সওদাগর ভূমিদস্যুতা, চাঁদাবাজি, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ১৯৯৩ ও ১৯৯৫ সালে সরকারি রেজিস্ট্রার মূলে ক্রয় করা জমি দীর্ঘ ৩০ বছর ধরে ভোগদখলে থাকলেও গত পাঁচ বছর ধরে একটি সংঘবদ্ধ ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্র তার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ সময় তার নির্মাণাধীন স্থাপনায় একাধিকবার হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর কাছে একাধিক অভিযোগের পর বিভিন্ন দফায় ভূমি জরিপে তার মালিকানা সত্য প্রমাণিত হয়। ২০২৪ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও সম্প্রতি আবারও অভিযুক্তরা সক্রিয় হয়ে ওঠে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৬ মে তার প্রবাসী ছেলে মাহমুদুল হাসান আরফাতের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। এছাড়া ২১ মে দিবাগত রাতে পুনরায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সর্বশেষ ২৩ মে রাতে স্থাপনা ধ্বংসের উদ্দেশ্যে কেমিক্যাল ভর্তি ড্রাম নিয়ে এলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩০ লিটার ধারণক্ষমতার তিনটি ড্রাম জব্দ করা হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে নুরুল হোসাইন সওদাগর তার পরিবার ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

রংপুরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড ‘LOOKS’

বোয়ালখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি

অটোরিকশা চালক হত্যা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৫৮ মিলিয়ন ডলার

কুবিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

যশোরের শার্শায় ভূমি সেবা সপ্তাহ পালিত

লেবাননে বিমান হামলায় নিহত নাহিদের বাড়িতে এমপি রবিউল বাশার ‎

বিদ্যুৎ বিভাগের সচিব পদে রদবদল, ফারজানা মমতাজকে সরিয়ে মিরানা মাহরুখ নিয়োগ

চকরিয়ায় “ভূমিসেবা মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন

১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী

কোরবানি কি শুধু একটি পশু জবাইয়ের নাম ?