ঢাকাসোমবার , ৮ জুনe ২০২৬
  1. সর্বশেষ

আমিরাতে ৫ জুলাই রাতে পালিত হবে পবিত্র আশুরা

প্রতিবেদক
admin
২৬ জুন ২০২৫, ৮:০৯ পূর্বাহ্ণ

Link Copied!

আমিরাতে ৫ জুলাই রাতে পালিত হবে পবিত্র আশুরা
সংযুক্ত আরব আমিরাতের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (২৬ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, ১০ মহররম তথা পবিত্র আশুরা উদযাপিত হবে আগামী শনিবার (৫ জুলাই)।

চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে সৌদি আরব, আমিরাত, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে ইসলামী নতুন বছর ১৪৪৭ হিজরি।

বুধবার (২৫ জুন) চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আমিরাতের ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

মৃতকে গোসল করিয়ে টাকা নেওয়া যাবে?
হিজরি নববর্ষের শুরুতেই যে পরিকল্পনা করবেন
আমিরাতে বৃহস্পতিবার রাতে পালিত হবে পবিত্র আশুরা
ইসলামের ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে মহররমের ১০ তারিখ পালন করা হয় পবিত্র আশুরা। বিশেষত কারবালার মর্মান্তিক ঘটনার জন্য দিনটি মুসলিমদের কাছে শোক, স্মরণ ও তাৎপর্যের।

এদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। দিনটি মুসলিম বিশ্বে শোকের প্রতীক হিসেবে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়।

তবে শুধু কারবালা নয়, ইসলামী বিশ্বাস অনুযায়ী ১০ মহররম তারিখে আসমান-জমিন সৃষ্টিসহ হযরত আদম (আ.)-এর সৃষ্টিসহ আরও বহু ঘটনার তাৎপর্য রয়েছে। ইসলামি বর্ণনা অনুযায়ী, এ দিন মহান আল্লাহ অনেক নবীকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন।

আরও পড়ুন

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।

বিশ্ব পরিবেশ দিবসে ‘ইকো চ্যালেঞ্জ-২৬’ অনলাইন কুইজ

ওসমান হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী?

ইসলামপুরে সাংবাদিক বাড়িতে কয়েক লাখ টাকার আসবাবপত্র চুরি

ইসলামপুরে গাছের ডালে ঝুলানো মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. দেবলীনা সুতের শিথি

মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু