ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

নাগরপুরে সলিমাবাদ নবজাগরণ সমিতির ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল

প্রতিবেদক
News Desk
২৪ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ

Link Copied!

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে সলিমাবাদ নবজাগরণ সমিতি আয়োজিত ‘ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (৬ষ্ঠ আসর)’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে সলিমাবাদ এলাকায় এ শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্থানীয় দুটি শক্তিশালী দল আদনান ফাইটার্স ও জিরো জিরো সেভেন স্টার। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে মাঠে সৃষ্টি হয় টানটান উত্তেজনা, যা উপভোগ করেন উপস্থিত বিপুল সংখ্যক দর্শক।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজ্জাদ হোসেন (পল)। উদ্বোধন করেন ৫ নম্বর সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. সফিদুল ইসলাম (মনি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন খান।

এ আয়োজনের সহযোগিতায় ছিল এনআরবিসি ব্যাংক পিএলসি, নাগরপুর উপ-শাখা। ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-শাখার ইনচার্জ মো. এমারুল ইসলাম।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস