ঢাকাশুক্রবার , ৫ জুনe ২০২৬
  1. সর্বশেষ

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ

Link Copied!



‎স্টাফ রিপোর্টারঃ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলন” উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন ও সহ-সভাপতি সাজ্জাদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

‎সোমবার (১৩ এপ্রিল) বিকালে হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের উপস্থিতিতে এ বহিষ্কারাদেশ   পাঠ করেন।

‎তিনি বলেন, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির ২/১ জন সদস্য গত ০৮/০৪/২০২৬ ইং রোজ বুধবার বিকালে
‎সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ আওলাদ হোসেন ও সহ সভাপতি সাজ্জাদুর রহমান এর নেতৃত্বে এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের সম্মুখে উপজেলা কমিটির সভাপতির বিরোদ্ধে নানা ধরনের কুৎসা ও আপত্তিকর বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তারা, সভাপতি মোঃ আবু সঈদকে বহিষ্কার করেন ও সভাপতির দায়িত্ব পালনের জন্য আওলাদ হোসেনকে মনোনীত করেন। যাহা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। যাহা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে জরুরী সভায় আলোচনাক্রমে আওলাদ হোসেন ও সাজ্জাদুর রহমান এর বিরোদ্ধে পূর্ব থেকেই সংগঠনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার বিভিন্ন ধরনের পায়তারায় লিপ্ত থাকা ও পিআইসি এর সাথে জড়িত থাকার প্রমাণ থাকায় এবং সভাপতির উপর মিথ্যা প্রচারণা করে সংবাদ সম্মেলন করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। যাহা সুনামধন্য একটি সামাজিক সংগঠনের ভাবমূর্তিকে নষ্ট করেছে। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন ও সহ সভাপতি সাজ্জাদুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জেলা কমিটির কাছে সুপারিশ প্রেরণ করা হয় এবং জেলা কমিটিকে অবহিত করে আওলাদ হোসেন ও সাজ্জাদুর রহমানকে সংগঠনের পদ-পদবী সহ সকল কার্যক্রম হতে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার