ঢাকাসোমবার , ৮ জুনe ২০২৬
  1. সর্বশেষ

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

এ্যাডভোকেট আলিফ হত্যার ঘটনাকে আজ এক বছর পূর্ণ হলো। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো মামলার কোনো রায় ঘোষণা হয়নি। এতে নিহতের পরিবারসহ এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা।

গত বছরের এই দিনে চট্টগ্রাম আদালত চত্বরে সন্ত্রাসী সংগঠন ইষ্কনের হামলায় আইনজীবী এ্যাডভোকেট আলিফ নির্মমভাবে নিহত হন। ঘটনার পরই মামলা দায়ের করা হলেও তদন্তের অগ্রগতি ধীরগতির কারণে এখনো বিচারপ্রক্রিয়া আলোর মুখ দেখেনি।

নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “এক বছর পার হয়ে গেলেও ন্যায়বিচারের দেখা মিলছে না। আমরা রাষ্ট্রের কাছে দ্রুত বিচার চাই।”

এদিকে স্থানীয় জনগণও এ হত্যাকাণ্ডের দ্রুত রায় ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছেন। তাদের অভিযোগ, বিচারপ্রক্রিয়ার বিলম্ব দোষীদের উৎসাহিত করছে এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে।

বিচার সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত ও সাক্ষ্যগ্রহণের বেশ কিছু ধাপ এখনো বাকি থাকায় রায় দিতে সময় লাগছে। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।

বিশ্ব পরিবেশ দিবসে ‘ইকো চ্যালেঞ্জ-২৬’ অনলাইন কুইজ

ওসমান হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী?

ইসলামপুরে সাংবাদিক বাড়িতে কয়েক লাখ টাকার আসবাবপত্র চুরি

ইসলামপুরে গাছের ডালে ঝুলানো মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. দেবলীনা সুতের শিথি

মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু