ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

প্রতিবেদক
নিউজ ভিশন
৯ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, (কক্সবাজার)

কক্সবাজারের হোয়াইক্যং রেঞ্জের অধীন মনখালী বিট এলাকার সংরক্ষিত বন বিভাগের জমিতে প্রকাশ্যে ৬ রুম বিশিষ্ট একটি ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, মাদার বনিয়া এলাকার বাসিন্দা জহির আহাম্মদ (পিতা: মৃত আব্দুল হাসেম) বন বিভাগের আওতাধীন জমির উপর ছয় কক্ষবিশিষ্ট ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, সংরক্ষিত বনভূমিতে এই ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ হলেও রহস্যজনক কারণে নির্মাণকাজ থামছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, মনখালী বিট অফিসের অধীন ওই বনভূমিতে সম্প্রতি দ্রুতগতিতে ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এতে করে বনভূমি দখলের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
একাধিক সূত্রের দাবি, সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে টাকা দিয়ে ম্যানেজ করেই নির্মাণকাজ চালিয়ে নেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, হোয়াইক্যং রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেঞ্জার মো. মিনার চৌধুরী নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। ফলে বনভূমি রক্ষায় তদারকি কার্যত দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ডেপুটি রেঞ্জার মো. মিনার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রশ্ন—যেখানে বন রক্ষকদের দায়িত্ব বনভূমি রক্ষা করা, সেখানে তাদের চোখের সামনে যদি সংরক্ষিত বনভূমিতে অবৈধ ভবন নির্মাণ চলে, তাহলে বনভূমি রক্ষা করবে কে?
এ ঘটনায় দ্রুত তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন

৯ দফা দাবিতে কুবি ছাত্রদলের সংবাদ সম্মেলন, প্রশাসনিক দুর্নীতির অভিযোগ

কুবিতে ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধায় কৃষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২৬

ঢাবির হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির সমর্থকদের মধ্যে হাতাহাতি

মার্কিন রণতরীতে হামলা, মহা যুদ্ধের প্রান্তে বিশ্ব!

ছাত্রদলের কমিটিতে ১১ ছাত্রলীগ নেতা, যে ব্যাখ্যা দিলেন নেতারা

শাপলা গণহত্যার সব মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি নেতা আখতার

কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি– মমতা ব্যানার্জি

জামালপুরে জলাবদ্ধতায় ডুবছে শহর, কক্সবাজারে ‘আনন্দ ভ্রমণে’ পৌর প্রশাসন : জনমনে তীব্র ক্ষোভ

অনার্সে প্রথম, এবার মাস্টার্সেও ৩.৯৬ পেলেন চাকসু জিএস সাঈদ

জাতীয় প্রেসক্লাবে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন