ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

প্রতিবেদক
নিউজ ভিশন
১২ মে ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী নবীন বরণ , একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগ অংশগ্রহণ করে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ৭ম দিনের কর্মসূচির উদ্বোধন হয়।

 

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ  সোলায়মান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক  ড. মো. আব্দুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদ ডিন অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম আজমল আলী কাউসার, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক  ড. মেহের নিগার, এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং একই বিভাগের অধ্যাপক ড. মোঃ মইনুল হাসান, একাউন্টিং এন্ড  ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ বেলাল উদ্দিন।

 

অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়।  সেগুলো ছিল -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই  সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা।

 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলায়মান বলেন,’বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি নিজেকে আবিষ্কার করার, দক্ষতা গড়ে তোলার এবং নেতৃত্ব শেখার এক অনন্য ক্ষেত্র। ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বিশ্ববিদ্যালয় জীবন।

তিনি আরো বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, একজন সফল মার্কেটার শুধু পণ্য বিক্রি করেন না; তিনি মানুষের চাহিদা বোঝেন, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন এবং সেই সম্পর্কের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করেন। একইভাবে একজন দক্ষ ম্যানেজার শুধু একটি অফিস পরিচালনা করেন না; তিনি তার সহকর্মী ও স্টেকহোল্ডারদের অনুপ্রাণিত করেন, দল গঠন করেন এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেন।’

 

অনুষ্ঠানের সভাপতি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, ‘আইকিউএসির  প্রধান কাজ হলো মানসম্মত শিক্ষা প্রদানের প্রক্রিয়াকে সহজতর করা।সেই ভিত্তিতে আমরা ইতিমধ্যে কয়েকটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীরা অন্তত দুটি ভাষায় দক্ষ হোক। বাংলার পাশাপাশি ইংরেজি বলার দক্ষতা গড়ে উঠুক সবার। সেজন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায়ও আমরা ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করবো। আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীরা ডিজিটালি লিটারেট হোক, শুধু  আইটি বেজড কম্পিটেন্সি তাদের ডেভেলপ করুক পাশাপাশি   লিডারশিপ, ম্যানেজমেন্ট এবং উদ্যোক্তা  হওয়ার সক্ষমতা তৈরি  করুক।’

তিনি আরও বলেন, “আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলিং চালু করতে চাই। এটি চালু হলে আমাদের শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত জীবনের নানান সমস্যা নিয়ে কথা বলতে পারবে।’

উল্লেখ্য, গত রবিবার (৩ মে) থেকে ১০ দিনব্যাপী এ নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ