ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ

জাবির আইন বিভাগের শিক্ষার্থী অনুপম কুমার পালের ইসলাম ধর্ম গ্রহণ

প্রতিবেদক
admin
১৮ এপ্রিল ২০২১, ৯:২১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনুপম কুমার পাল স্ব ইচ্ছায়, ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করে বর্তমান নাম রেখেছে মুজতাবা রাহমান তাহমিদ।

নিচে পাঠকের সুবির্ধার্থে সোস্যাল মিডিয়ায় দেওয়া তার স্টেটাস হুবুহ তুলে ধরা হলো-

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু; ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।’
সকল প্রশংসা মহান স্রষ্টার যিনি আমাকে এই সত্য উপলব্ধি করিয়েছেন।সবার ভাগ্যে এই সত্যের সন্ধান জোটেনা,তাই নিজেকে ভাগ্যবান মনে করি।
২০০৯ সাল থেকে ইসলামের উপর বিশ্বাসের শুরু।এই বিশ্বাসের পেছনে পৃথিবীর কেউ বা কোন কিছু দায়ী না।কেউ আমাকে ওইরকম ভাবে ইসলামের দাওয়াত দেয় নি।স্রষ্টার কৃপায় নিজের বুদ্ধি, বিবেক দিয়ে পড়ে,জেনে বুঝেই এগিয়েছি।পথে অনেক বাধাবিপত্তি ছিলো।আল্লাহর সাহায্যে একটার পর একটা পাড়ি দিয়েছি,আলহামদুলিল্লাহ।
২০১০এ যখন প্রকাশ করলাম, তখন দেখলাম ভুল সময়ের স্বীকার হয়েছি।তখন সাবালক ছিলাম না, তাই আমার কথার দাম ছিলোনা।তাই পরিস্থিতি অনুকূলে না দেখে চুপ হয়ে রইলাম।কিন্ত এতটা দীর্ঘ সময় যে কেটে যাবে, ভাবতে পারিনি।
যাইহোক এতটা দীর্ঘ সময় ধরে এক চুল পরিমাণ বিশ্বাসের ঘাটতি হয়নি, এক মুহুর্তের জন্য ও না। এই বিশ্বাস নিয়েই আজীবন থাকতে চাই।
জানি না সামনের পথটা কেমন কঠিন হবে।এখনো বেকার,আর্থিক ভাবে স্বাবলম্বী হইনি পুরোপুরি। নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন। আর জানি পাশে অনেক শুভাকাঙ্ক্ষী পাবো।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আজীবন এই বিশ্বাসের উপর অটল থাকতে পারি আর এই বিশ্বাসের প্রচার করতে পারি।
জানি আমার এই বিশ্বাসের অসংখ্য বিরোধিতা করার লোক পাবো আশেপাশে।
ধর্মীয় স্বাধীনতা সাংবিধানিক ভাবে আমার প্রাপ্য। তাই বিশ্বাসের ব্যাপারে আমার সাথে কথা বলতে পারেন কিন্ত দয়া করে হেনস্থা করবেন না যেখানে সেখানে।(অবশ্য সাভার জাহাঙ্গীরনগর এলাকায় আমাকে আর দেখতে পাওয়ার সম্ভাবনা ও খুবই কম।)কারণ আমার যথেষ্ট আইনী সাপোর্ট রয়েছে।
এটা যেহেতু ধর্মীয় কোন গ্রুপ না,তাই আমার বিশ্বাসের ব্যাখ্যা করলাম না বা সব ঘটনার ব্যাখ্যায় গেলাম না।কারোর ব্যক্তিগত প্রশ্ন বা আলাপ থাকলে ইনবক্সে নক দিবেন প্লিজ।
যারা যারা আমার এইরকম কর্মকাণ্ডে ক্ষোভ আর রাগ অনুভব করছেন তাদের বলছি যে, আপনারা যেহেতু বিশ্বাস করেন যে “যত মত, তত পথ” কিংবা ” সকল ধর্মই সত্য”, ধর্ম ত্যাগ করে অন্য একটা ধর্মেই তো আছি।নাস্তিক তো হয়ে যায়নি।এইরকম ভেবে ব্যাপারটা হালকা ভাবে নিন আপাতত🙂
পরিশেষে সবার মংগল কামনা করে আপাতত কথা শেষ করছি।

আরও পড়ুন

বিদ্যুৎ বিভাগের সচিব পদে রদবদল, ফারজানা মমতাজকে সরিয়ে মিরানা মাহরুখ নিয়োগ

চকরিয়ায় “ভূমিসেবা মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন

১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী

কোরবানি কি শুধু একটি পশু জবাইয়ের নাম ?

হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ জরুরি নির্দেশনা

কূটনৈতিক সমঝোতার আশায় আপাতত ইরানের বিরুদ্ধে বড় সামরিক হামলা স্থগিত রেখেছেন ট্রাম্প

কালকিনিতে সিজারের পর প্রসূতির মৃত্যু, মহাসড়ক অবরোধ ও ক্লিনিকে ভাঙচুর

কুবি

বিধিবহির্ভূত ডিন নিয়োগ বাতিল করলো কুবি প্রশাসন

আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই-তারেক রহমান

যশোরের শার্শায় গাঁজাসহ যুবক গ্রেফতার

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

কনডেমড ভবনে বিলাসিতা : ইসলামপুরে ইউএনও’র বেপরোয়া কাণ্ডে ফুঁসছে সচেতন মহল