ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৫, ২:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় ঢাবির টিএসসি এলাকা।

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০ টার পর এ ঘটনা ঘটে। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

ঘটনাস্থলে অবস্থানরত শিক্ষার্থীদের থেকে জানা যায় কে বা কারা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তু ফেলে দিয়ে চলে যায়। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ।

শিক্ষার্থীদের ধারণা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা ।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ হয়েছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে সম্মিলিতভাবে । ডাকসুর বিকল্প নাই নিরাপদ ক্যাম্পাস ও দেশ নিশ্চিতে।

এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম গিয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন। শাহবাগ থানার পুলিশ সেখানে উপস্থিত আছে। এটা ককটেল বা বড় ধরণের পটকা হতে পারে । আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত