ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

সৎ দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি আমাদের অঙ্গীকার শিবির সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ মে ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

জহুরুল ইসলাম
নীলফামারী প্রতিনিধি।

ছাত্ররা নৈতিকতার আলোকে সমাজ ব্যবস্থাকে গড়ে তুলবে’ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘ছাত্রদের হাতে আগামী প্রজন্ম নিরাপদ থাকবে। তারা নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখবে। এই সমাজ ব্যবস্থার স্বপ্ন নিয়ে আমরা সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছি।’

সোমবার (১২ এপ্রিল) সকালে ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার আয়োজনে জলঢাকা আল ফালাহ্ হলরুমে উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বাংলাদেশ ইসলাম ছাত্রশিবির ২৪ জুলাইয়ের গণ আন্দোলন পরবর্তী সময় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য মানুষের সামনে একটি স্বপ্ন তুলে ধরেছে। এ স্বপ্ন হলো বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই সমাজ ব্যবস্থায় মানুষ সাম্যতা নিয়ে বসবাস করবে। খুন-খারাবি থাকবে না। মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হবে। ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা হবে।’

শিবির সেক্রেটারি বলেন, ‘বাংলাদেশের জন্য ইসলামী ছাত্রশিবির এখন এক অনিবার্য বাস্তবতা। এ সমাজের মানুষকে তৈরি করার জন্য ভবিষ্যত মুসলিম উম্মার কান্ডারী হিসেবে যারা নেতৃত্ব দিতে পারবে এমন দক্ষ ব্যক্তিত্ব তৈরি করার জন্য ইসলাম ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। আল্লাহ প্রদত্ত ও রসুল (সা:) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুন:বিন্যাস সাধন করে এক আল্লার সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।’

ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান পাটোয়ারী ফাউন্ডেশন সম্পাদক, আসাদুজ্জামান ভূইয়া জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম।
জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জলঢাকা উপজেলা আমির মোখলেছুর রহমান, জলঢাকা উপজেলা নায়েবে আমির মো: কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান সাবেক জেলা সভাপতি বৃন্দ।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত