ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ

মহেশখালীতে অনুষ্ঠিত হলো চবি এলামনাই’র ১ম মিলনমেলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ মে ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ

Link Copied!

১ম চবিএলামনাই মহেশখালী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আবুল কাসেম-সংবাদদাতা মহেশখালী, ককসবাজার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই মহেশখালীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ১ম মিলনমেলা ২০২৬।

৩০ জুন রোজ শনিবার সকাল ৯:৩০ মিনিটে শুরু হয়ে বিকাল-৫:০০ঘটিকায় সমাপ্ত হয়। মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মিলনমেলায় সভাপতিত্ব করেন ড.মুহিব উল্যাহ ছিদ্দিকী উপাচার্য বান্দরবান বিশ্ববিদ্যালয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি ককসবাজার-২।

সকাল ৯:২৫ ঘটিকায় র্যালি শুরু হয়ে মহেশখালী পৌরসভা প্রদক্ষিণ শেষে অন্যান্য কর্মসূচি পালিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন-এলামনাই কমিটির আহবায়ক ড.আওলাদ হোসেন সাগর- সহযোগী অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পরে ‘স্মৃতি সংযোগ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

ড.আওলাদ হোসেন মহেশখালী উপদ্বীপ নিয়ে বিভিন্ন উন্নয়ন মুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। যেমন আদিনাথ মন্দীর,লবণ,মিষ্টি পান,শুটকি, সেনাদিয়া দ্বীপ, মহেশখালী-ককসবাজার সেতু,LNG TERMINALS,COAL PAWER ইত্যাদি বিষয়ে বিস্তারিত গবেষণা উপস্থাপন করেন।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে মিলনমেলার উদ্বোধন ঘোষণা করার পর ৩(তিন)জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করাহয়,(১)ড.বদিউল আলম সাবেক ভাইস চ্যাঞ্জেলর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
(২)আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি,ককসবাজার-২,
(৩)ড.মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী উপাচার্য বান্দরবান বিশ্ববিদ্যালয়।

এলামনাইদের বক্তব্য,সকালের নাস্তা,দুপুরের খাবারসহ রাতের খাবার মিলে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়,সবার সাথে দেখা করা, সিনিয়র জুনিয়র একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করা,বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চারণ করা সবাইকে আন্দোলিত করেছে।

“স্মৃতি সংযোগ” বইটিতে স্থান পেয়েছে বিভিন্ন গুনীজনের বাণী, হারিয়ে যাওয়া এলামনাইদের তালিকা,নয়টি ইউনিয়নের এলামনাই পরিচিতি।

অনুষ্ঠানে ৬০০-৭০০ এলামনাই রেজিষ্ট্রেশন করে অংশগ্রহণ করেছে, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছিল সিইউ মহেশখালী এলামনাইদের পদচারণায়।

ড.মুহিব উল্যাহ ছিদ্দিকী বলেন, মহেশখালী উপদ্বীপের ছেলেদের চাকুরীর ব্যবস্থা করতে হবে,এলামনাইটি মহেশখালীর প্রতিটি উন্নয়ন প্রকল্পে এলাকার শিক্ষিত ছেলেদেরকে কর্মসংস্থান সৃষ্টির পাথেয় হিসেবে কাজ করবে।তিনি বলে আমার জীবনের শেষ প্রান্তে এসে বলব আমি যা করতে পারি নাই, তোমরা তা পূরণ করবে।

আলমগির মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি বলেন,আমাদের আগের সরকার প্রতিবাদ কিংবা বিকল্প পদ্ধতি না দেখানোয় আমরা অনেকটা বিপদের সম্মুখীন হয়েছি।

ধলঘাটা ইউনিয়ন মানচিত্র থেকে বিলিন হয়ে যাবে,বেড়ী বাধ সমস্যা, বিদ্যুৎ সমস্যা,উপজেলা সৃষ্টি,লবণের দাম নাই ইত্যাদি সমস্যা সমাধানে আপনারদের মাধ্যমে আমার দলীয় সরকারের প্রতি জোরালো দাবী রাখতে পারব।

তিনি বলেন আমি দলের সহযোগিতায় এমপি হইনি, জনগণের প্রতক্ষ্য ভোটে নির্বাচিত হয়েছি।তাই আমি জনগণের জন্য কাজ করব।দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে যুক্তিক দাবি আদায় করার ক্ষেত্রে চবি এলামনাই নিয়ামক শক্তি হিসেবে ভুমিকা রাখবে।প্রতি বছর এ মিলনমেলা আয়োজন করার জন্য একটি দায়িত্বশীল কমিটি করার আহবান জানান তিনি,দুপুরের খাবারের পর জনপ্রিয় আঞ্চলিক গাণ অঁলা গানের আসর চলে,বিকালে নাস্তা বিতরণের মাধ্যমে মিলনমেলা শেষ হয়।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ