ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ: ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ

Link Copied!

​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ

জামালপুরের ইসলামপুরে গভীর রাতে ঘরের চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে ঘুমন্ত দুই ব্যক্তির ওপর নৃশংসভাবে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসিডে দগ্ধ হয়ে গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউট প্রেরণ করা হয়েছে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবা গত রাত্রে ইসলামপুর পৌরশহরে টংগের আলগা উওরপাড়া গ্রামের আক্তার আলীর পুত্র আল-আমিন (৩২) ও তার স্ত্রী আখিঁ আক্তার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘরে চুরির উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ঘরে প্রবেশ করে। একপর্যায়ে ঘরে থাকা ওই দুইজনের ওপর তারা আকস্মিকভাবে তরল এসিড নিক্ষেপ করে স্বর্ণ অলংকার ও নগদ টাকাসহ দুইটি এন্ডডুয়েট মোবাইল নিয়ে পালিয়ে যায়। এসিডের দাহ্যতায় শরীর ঝলসে গেলে আহতদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​হাসপাতাল সূত্রে জানা গেছে,আহতদের শরীরের একাংশ এসিডে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং উন্নত চিকিৎসার সুবিধার্থে জরুরি ভিত্তিতে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পিতা আক্তার আলী জানান, আমার ছেলে ঢাকা চাকরি করেন।ঘরের থাকা টাকা ও স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যান। আমার ছেলে উপর এসিড নিক্ষেপ করুন। এ ব্যাপারে ইসলামপুর থানা একটি অভিযোগ দায়ের করি।

​এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ কিংবা ঘটনার সাথে জড়িত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। তবে চুরির ও নৃশংস এসিড নিক্ষেপ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ