ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ণ

Link Copied!

চকরিয়ায় স্বামীর নির্যাতনে অতিষ্ঠ গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

নুরুল ইসলাম সুমন, (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ২নং পুলেরছড়া গর্জনিয়া পাহাড় এলাকায় পারিবারিক কলহ, যৌতুকের চাপ ও স্বামীর নির্যাতনের জেরে আয়েশ আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার (২৭ মে) সকালে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছরের প্রেমের সম্পর্কের পর মামুনের সঙ্গে আয়েশ আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ লেগে থাকতো। অভিযোগ রয়েছে, স্বামী মামুন একাধিকবার আয়েশকে মারধর করতেন এবং বিভিন্ন সময় যৌতুক দাবি করতেন।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বিচারও অনুষ্ঠিত হয়েছিল। তবে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় পারিবারিক অশান্তি আরও বেড়ে যায়। পরে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আয়েশ আক্তার আত্মহত্যা করেছেন বলে দাবি করেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে চকরিয়া থানার এসআই তাফসির জানান, “ঘটনাস্থলে এসে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, আয়েশ আক্তার ও তাঁর স্বামী মামুন ঈদগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। সেখান থেকে মরদেহ চকরিয়ায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ