ইয়াছিনের বন্ধু মানবিক আশিক পরিবারের করুণ পরিস্থিতির কথা তুলে ধরে কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন “চকরিয়া ব্লাড ফাউন্ডেশন” পরিবারের কাছে সহযোগিতার আবেদন জানান।
পরবর্তীতে সিবিএফ পরিবারের সকল এডমিন, মডারেটর, কার্যকরী সদস্য, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এবং বিশেষ করে মানবিক ওমান প্রবাসী মোঃ জয়নাল আবেদীন ভাইয়ের আর্থিক ও সার্বিক সহায়তায় ইয়াছিনের পরিবারের হাতে দৈনন্দিন প্রয়োজনীয় বাজার সামগ্রী ও নগদ অর্থ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সহযোগিতা কার্যক্রম শেষে ইয়াছিনের রূহের মাগফিরাত কামনায় তাঁর কবর জিয়ারত ও দোয়া করেন চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা।এসময় সহায়তা পেয়ে ইয়াছিনের পরিবার চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, নিহত ইয়াছিনের ৩ বছরের একটি ছোট সন্তান রয়েছে। পাশাপাশি তাদের বসতঘরের অবস্থাও খুব একটা ভালো নয় বলে জানা গেছে।