ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

শান্তিগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তিতে মাঠ দিবস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ

“কৃষিই সমৃদ্ধি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি প্রকল্পের আওতায় শান্তিগঞ্জে মাঠ দিবস পালিত হয়েছে ।

বুধবার (৩০শে জুলাই) উপজেলার দামোধরতপী পয়েন্টে আলোচনা সভায় শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহমেদ।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর কৃষি ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। সরকার কৃষি বান্ধব নীতিমালার মাধ্যমে কৃষকদের পাশে আছে এবং থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, জৈব ও ভারসাম্যপূর্ণ সার ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে সেচ ও রোগবালাই নিয়ন্ত্রণ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে কৃষকের উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষি হবে লাভজনক।

কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, উন্নত কৃষি প্রযুক্তির প্রয়োগ ও ফসল উৎপাদন বিষয়ে স্থানীয় শতাধিক কৃষকদের কৃষিতে সমৃদ্ধি হওয়ার ধারণা প্রদান করা হয়।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত