ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

প্রতিবেদক
News Desk
২৭ এপ্রিল ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র বোয়ালখালী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সোমবার (২৭ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।

 

গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফুটবল খেলায় বালিকাদের ফাইনালে উপজেলার চরখিজিরপুর হাজি লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

 

অপরদিকে, বালকদের ফাইনাল খেলায় পৌরসভার গোমদণ্ডী প্রবর্তক হেমপঙ্কজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ˆসয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

 

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু আকতার।

 

শিক্ষক মো. ফারুক ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশ, প্রধান শিক্ষক নজির আহমদ, নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, সুমন কুমার দাশ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল হাছান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন।

 

খেলা পরিচালনা করে রেফারি হেলাল উদ্দীন টিপু, প্রজীব কুমার বড়ুয়া, মো. ওসমান, মোহাম্মদ রফিক ও হিল্লোল কান্তি দে। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

আরও পড়ুন

“শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।”- শিক্ষককে ছাত্রদল নেতার হুমকি

জামালপুরে লাইসেন্সবিহীন ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের ক্লাব মিটিং অনুষ্ঠিত

যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না-নয়ন

সুজন পরিকল্পনা সভায় হাওরে আগাম বন্যা শঙ্কায় উদ্বেগ ও সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি ‎

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মাদক সম্রাট রাসেল আটক

আলোহীন ইসলামপুরে জ্বালানির জন্য হাহাকার ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ

সালাউদ্দিন আম্মারের মায়ের আবেগঘন পোষ্ট সোস্যাল মিডিয়ায় ভাইরাল

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মানবপাচার চক্রের সদস্য আটক

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক

“মাকে মারছি, তোর কী?”—প্রতিবাদ করতেই চাচাতো ভাইকে কুপিয়ে জখম, নিজের ছেলের বিরুদ্ধে বাবার বিস্ফোরক জবানবন্দি