ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার

প্রতিবেদক
News Desk
২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ

Link Copied!

বাঁশখালীর শিক্ষাবিস্তারে অনন্য অবদান রেখে অবিস্মরণীয় হয়ে আছেন কিংবদন্তি ব্যক্তিত্ব মরহুম এমতাজুল হক চৌধুরী। বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে তিনি ১৯৪২ সালে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী ডিগ্রি কলেজেরও তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৭১ সালের ৫ জানুয়ারী তিনি ইন্তেকাল করেন। তাঁর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আগামী ২ মে শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে লক্ষ্যে এক প্রস্তুতিসভা ২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এওয়াইএমডি জাফর, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হক, মো. আবু জাহের চৌধুরী, ডা. রশিদ আহমেদ, হাসান মোস্তফা, মনিরুল আলম আজাদ, অজিত কুমার দাশ, সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন, নাছির উদ্দিন সোহাগ, অধ্যাপক শহিদ উদ্দিন, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমেদ কনক, এনএ হেলাল চৌধুরী, অঞ্জন কুমার দাশ, মোহাম্মদ আইয়ুব, নাফিজ মিনহাজ, ডা. আসিফুল হক, অচ্যুত সিকদার, আবু ওবাইদা আরাফাত, এনামুল হক প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

জমজম হাসপাতালে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ডান হাত’ কবির এখন কক্সবাজারে: নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকের খবর

মোসাদ্দেক-জুবায়েরদের মামলা নেয়নি শাহবাগ থানা

কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক

“শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।”- শিক্ষককে ছাত্রদল নেতার হুমকি

জামালপুরে লাইসেন্সবিহীন ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের ক্লাব মিটিং অনুষ্ঠিত

যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না-নয়ন

সুজন পরিকল্পনা সভায় হাওরে আগাম বন্যা শঙ্কায় উদ্বেগ ও সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি ‎

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মাদক সম্রাট রাসেল আটক

আলোহীন ইসলামপুরে জ্বালানির জন্য হাহাকার ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ