ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ

Link Copied!

শহীদুল ইসলাম রেদুয়ান: ‘আমাদের পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধারের জন্য বিজ্ঞানের নতুন চিন্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (BYEI)-এর ১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড (এনইও)-এর বিভাগীয় পর্ব।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের হলরুমে এ অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জায়েদা শারমিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক জান্নাতুন নাঈম।

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের কো-লিড হালিমা আক্তার জানান, ২০১২ সাল থেকে এই অলিম্পিয়াডের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহ নিয়ে শেখার সুযোগ পাচ্ছে।

তিনি আরো বলেন, এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ভবিষ্যতের পরিবেশবান্ধব নেতা ও সমস্যা সমাধানকারী তৈরি করা। এবারের থিমের মাধ্যমে তরুণদের ই-স্টিম (E-STEM) ব্যবহারের মাধ্যমে পৃথিবীকে আরও সুস্থ ও টেকসই করে গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীরা আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। এখন পর্যন্ত বাংলাদেশ এ প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড থেকে অনুপ্রাণিত হয়ে অনেক সাবেক অংশগ্রহণকারী বর্তমানে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে পরিবেশ ও ভূবিজ্ঞান নিয়ে পড়াশোনা ও গবেষণায় যুক্ত রয়েছে।

এ বছর আয়োজনে সহায়তা করছে E-STEM Awards ও North American Association for Environmental Education (NAAEE)। সহ-আয়োজক হিসেবে রয়েছে Geological Society of Bangladesh এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে কিশোর আলো।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ দেশের তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত