ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু: প্রথম দিনেই ‘সি’ ইউনিটে শিক্ষার্থীদের ভিড়

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ মার্চ ২০২৬, ১:৫১ অপরাহ্ণ

Link Copied!

মাহমুদ রাফি,নোবিপ্রবি থেকে:
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (GST) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৭ মার্চ) থেকে শুরু হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা।
২৭ মার্চ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৫ হাজার ২১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছেন প্রায় ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন। অন্যদিকে, ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার, ফলে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র।
ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০ নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। শিক্ষার্থীদের জন্য এবারও ‘সেকেন্ড টাইম’ আবেদনের সুযোগ রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরীক্ষার্থীদের সহায়তায় খোলা হয়েছে হেল্প ডেস্ক, পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছেন। জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস