ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ

পাচঁ তরুণ ব্যাংকারের মানবিক ঈদ !

প্রতিবেদক
admin
১৬ মে ২০২১, ১:৪৮ অপরাহ্ণ

Link Copied!

মোঃ ফুরকান মিয়া, ভৈরব প্রতিনিধি,

সবুজ, সেজান, ইমরুল, তন্ময়, সাব্বির- এই পাচ তরুণ পেশায় ব্যাংকার ! এনঅারবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ভৈরব বাজার উপ শাখায় কর্মরত। ঈদের জামাত শেষ করে ঘুরে বেড়ায় ভৈরব শহরের বিভিন্ন প্রান্তরে। রাস্তায় থাকা ছিন্নমূল, পথ শিশুদের মাঝে তারা ঈদ সেলামী স্বরুপ বিতরণ করে নতুন টাকা।

জানা যায় এই পাঁচ তরুণ ব্যাংকার ঈদ উপলক্ষে ব্যাংকের শেষ কার্যদিবসে গ্রাহকদের নতুন টাকার প্রত্যাশা মিটিয়ে কিছু নতুন টাকা রেখে দেয় নতুন কিছু করার পরিকল্পনায় !

পরিকল্পনা অনুযায়ী তারা ভৈরবের ত্রিসেতুর নিচে, রেলওয়ে স্টেশন, স্টেডিয়াম সংগ্লন্ন বেদে পল্লী ও শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের একটি এতিমখানায় প্রায় শতাধিক পথ শিশু ও এতিদের মাঝে নতুন টাকায় ইদ সেলামী প্রদান করে ৷ ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নতুন নোট পেয়ে অসহায় এই শিশুদের অমলিন অানন্দের খুশিতে তারা ও তৃপ্ত এক অন্যরকম মানবিকবোধে।

বিষাদগ্রস্ত পৃথিবীর মাঝে এ যেন এক বিরল অভাবনীয় দৃশ্য!

শিশু সংগঠক ও শিক্ষাবিদ অধ্যাপক শরীফ উদ্দিন অাহমেদ এ উদ্যোগের প্রশংসা করে বলেন-বাঙালীর ঈদ অানন্দের একটি বড় অংশ জুড়ে জায়গা করে অাছে সেলামী স্বরুপ নতুন টাকা হাতে পাওয়ার অানন্দ! তরুণ এই ব্যাংক কর্মকর্তাদের অসহায় বৃদ্ধ, এতিম, ছিন্নমূল-পথশিশুদের মাঝে ঈদ সেলামী হিসেবে নতুন টাকা বিতরণের মাধ্যমে ঈদ অানন্দ ভাগাভাগি করার এই অায়োজন নিঃসন্দেহে একটি নান্দনিক অায়োজন।

উক্ত অায়োজনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নাট্য সংগঠক খাইরুল ইসলাম সবুজ, সংগঠক মোঃ ফুরকান মিয়া ও ব্যাংক কর্মকর্তা ইমদাদুল হক প্রমুখ।

আরও পড়ুন

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

ইসরাইলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা

‘ঢাকা টু বেইজিং ফেলোশিপ’-চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি

এবার ঈদুল আযহার ছুটিতে হস্তক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট হলেন রবিউল হাসান তানজিম

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া, ফুটবলে ইংরেজি ও ক্রিকেটে আইন বিভাগ চ্যাম্পিয়ন

নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলা : ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাশে রাবির স্টুডেন্ট

ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের এইচএসসি ১ম বর্ষের আহ্বায়ক কমিটি অনুমোদন

রংপুরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড ‘LOOKS’