ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকারকর্মী মোঃ আবু সঈদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ জুন ২০২৫, ২:২৩ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জসহ দেশে ও বিদেশে থাকা সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার সংগঠন “হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ” সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী মোঃ আবু সঈদ।

তিনি জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি, সুনামগঞ্জ সাহিত্য সংসদ (সুসাস) এর জেলা কমিটির সহ সভাপতি, সুজন-সুশাসনের জন্য নাগরিক শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, জাগ্রতকন্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের ক্রীড়া সম্পাদক ও শান্তিগঞ্জ পিএফজি এর সদস্য সহ আরো বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন৷ তাছাড়া তিনি নবগঠিত সুনামগঞ্জ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর সদস্য মনোনীত হন।

সাংবাদিকতায় জাতীয় দৈনিক বাংলার ডাক এর সিলেট বিভাগীয় রিপোর্টার, জনপ্রিয় অনলাইন পোর্টাল “নিউজভিশন ৭১” এর সিলেট বিভাগীয় রিপোর্টার এবং স্থানীয় দৈনিক সুনামগঞ্জের সময় এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আজ শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি সকল সংগঠনের সাংগঠনিক সহযোদ্ধা,শুভাকাঙ্ক্ষী সহ মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে পরাজিত করার বাণী নিয়ে আসে ঈদুল আযহা। কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মহিমায় হৃদয়কে প্রসারিত করে। চার হাজার বছর আগে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহীম (আঃ) তাঁর সবচেয়ে প্রিয় ছেলে হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি করার মাধ্যমে আল্লাহর কুদরতে হযরত ইসমাইল (আঃ) এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। হযরত ইব্রাহীম (আঃ) এর এই ত্যাগের দৃষ্টান্ত স্মরণ করে বিশ্ব মুসলমানরা প্রতিবছর কুরবানি করে থাকে। আল্লাহর পথে ত্যাগই ঈদুল আযহার প্রধান শিক্ষা।
‘পবিত্র ঈদুল আযহার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রণিপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

আরও পড়ুন

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

ইসরাইলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা

‘ঢাকা টু বেইজিং ফেলোশিপ’-চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি

এবার ঈদুল আযহার ছুটিতে হস্তক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট হলেন রবিউল হাসান তানজিম

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া, ফুটবলে ইংরেজি ও ক্রিকেটে আইন বিভাগ চ্যাম্পিয়ন

নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলা : ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাশে রাবির স্টুডেন্ট

ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের এইচএসসি ১ম বর্ষের আহ্বায়ক কমিটি অনুমোদন

রংপুরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড ‘LOOKS’