ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক।।

প্রতিবেদক
admin
৭ অক্টোবর ২০১৯, ৫:১৮ অপরাহ্ণ

Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

০৭ অক্টোবর (সোমবার) সকাল ১০টার দিকে শহরের ঘোষপাড়া এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়

আটককৃতরা হলেন-ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিও) আনিছুর রহমান (৪৮) এবং ওই কার্যালয়ের অফিস সহকারী জুলফিকার আলী (২৮)।

তাদেরকে ‘ঘুষের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে’ বলে জানান দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমান।

এদের সাথে আর কারা জড়িত রয়েছে সেটিও তদন্ত করা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, দুদকের একটি দল সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিও) আনিছুর রহমান ও ওই কার্যালয়ের অফিস সহকারী জুলফিকার আলী আটক করা হয়। এসময় জুলফিকার আলীর ড্রয়ার থেকে ঘুষের ৫০ হাজার উদ্ধার করা হয়।

আটককৃত দুইজনকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পরে দুদকের ওই দল সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমানের শহরের হাজীপাড়ার এলাকার ভাড়া বাড়িতে তল্লাশি চালায়।

দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

রমজানের চেতনায় ঐক্যের বার্তা: বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের পরিবারকে ঈদ উপহার দিল জামায়াত

চকরিয়ায় জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে এলজিইডির উন্নয়ন কার্যক্রম: সড়ক, সেতু ও সামাজিক অবকাঠামো নির্মাণে অগ্রগতি

ফেনী পরশুরাম সরকারি কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য