ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

কক্সবাজার শহরে মহিলা জামায়াতের ঐতিহাসিক বদর দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উদযান

প্রতিবেদক
News Desk
১১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ঐতিহাসিক বদর দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ১০ ই মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর মহিলা বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা শহর মহিলা বিভাগীয় সেক্রেটারী ফাতেমা খাতুনের সভাপতিত্বে কক্সবাজার ইসলামীয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কক্সবাজার শহর সহ-সেক্রেটারী হামিদা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারী মাহফুজা খাতুন।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলন কক্সবাজার জেলা মহিলা বিভাগের অফিস ও মানব সম্পদ উন্নয়ন বিভাগীয় সেক্রেটারী সামিরা জান্নাত।

” আন্তর্জাতিক নারী দিবসের শ্লোগান : প্রেক্ষিত ইসলাম ও আমাদের ভূমিকা “-শীর্ষক আলোচনা রাখেন শহর মহিলা বিভাগের পেশাজীবী বিভাগীয় সম্পাদিকা রেজিয়া সুলতানা বকুল ।

আলোচনা সভায় বক্তারা বদর দিবসের শিক্ষার যথার্থ অনুধাবন, অনুসরণ ও কার্যকরকরণের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজেদেরকে আরো বেশী সক্রিয় করার আহ্বান জানান।

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় বক্তারা বলেন : বছরে একদিন নারী দিবস উদযাপন করে নারীর ক্ষমতায়নের শ্লোগান তুললেই নারীর সঠিক মূল্যায়ন কখনই নিশ্চিত করা সম্ভব নয়। তথাকথিত নারী আন্দোলনের ধ্বজাধারীরা বছর বছর নারী দিবস উদযাপন করেও নারীর নূন্যতম অধিকার তো তারা নিশ্চিত করতে পারেননি বরং আমাদের দেশে নারীর অবস্থায় নব্য জাহেলিয়াতের রূপ ফুটে উঠছে । শুধুমাত্র ইসলামই নারীর যথার্থ অধিকার পরিপূর্ণভাবে মূল্যায়ন করে এবং সেই অধিকার প্রদানে সবচেয়ে বেশী তৎপর।

প্রধান অতিথি তার বক্তব্যে রমাদানকে আনুষ্ঠানিক সাহরি ও ইফতার সর্বস্ব না বানিয়ে ক্বুরআনে ঘোষিত তাক্বওয়া অর্জনের মজবুত হাতিয়ার বানানোর আহ্বান জানান ।

সমাপনী বক্তব্য রাখেন শহর সহকারী সেক্রেটারী সাজেদা খানম।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস