স্টাফ রিপোর্টার, সৌরভ, মাদারীপুর।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) মাদারীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহান্দার আলী মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াদিয়া শাবাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদারীপুর সদর।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, দেশের উন্নয়নে শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি সব সময় সহযোগিতা করে যাবেন।
এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।