ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের পরিবারকে ঈদ উপহার দিল জামায়াত

প্রতিবেদক
নিউজ ভিশন
১০ মার্চ ২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সোমবার (৯ মার্চ) ইফতারের পর জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর ও চকরিয়ার কৃতি সন্তান আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দেন।
এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, পেকুয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দিদারুল ইসলাম এবং অর্থ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন।
নেতৃবৃন্দ শহীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শহীদ ওয়াসিম আকরামের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎