ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ফেনী পরশুরাম সরকারি কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ভিশন
১০ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ

Link Copied!

প্রতিবেদক নিউজ ভিশন :

এইচ এস সি নির্বাচনী পরীক্ষায় ৬ থেকে ৭টি বিষয়ে অকৃতকার্য হওয়ার পরও ফরম পূরণের দাবিতে ফেনীর পরশুরাম সরকারি কলেজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
রবিবার (০৮ মার্চ) সকালে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকজন অকৃতকার্য শিক্ষার্থী। তাদের অভিযোগ, পরীক্ষার ফলাফল সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি এবং অনেক শিক্ষার্থী অযৌক্তিকভাবে একাধিক বিষয়ে ফেল করেছে। ফলাফল পুনর্মূল্যায়ন এবং ফেল কমানোর দাবিতে তারা কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।তারা আরও বলেন অনেকে শিক্ষার্থী ৪-৫ বিষয়ে ফেল করানোর পরেও তাদের ফরম পূরণের সুযোগ দিচ্ছে শিক্ষকরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, অনেক শিক্ষার্থী ৬ থেকে ৭টি বিষয়ে ফেল করেছে যা তাদের মতে অস্বাভাবিক। তারা দাবি করেন, খাতা পুনঃনিরীক্ষা এবং ফলাফল পুনর্বিবেচনা না করা হোক।
এদিকে, শিক্ষার্থীদের তালা দেওয়ার কারণে কলেজের স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়।পরে তাদের সাথে যোগ দেয় স্থানীয় কিছু বখাটে ছেলে। যা আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে। পরে কলেজ প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কলেজের একাধিক শিক্ষক জানান, পরীক্ষার ফলাফল নিয়ম মেনেই প্রকাশ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ বিবেচনায় নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।
কলেজের অধ্যক্ষ মো নাছির উদ্দীন বলেন, এবছর এইচ এস সি নির্বাচনী পরীক্ষায় ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।এরমধ্যে পাশ করছে ১৪৬ জন।কলেজের নিয়মানুযায়ী তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।এর বেশী হলে আমাদের নিয়মের বহির্ভূত।যার ফলে তারা ফরম পূরণ করতে পারবেনা। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। খাতা পুনঃনিরীক্ষার সুযোগ থাকলে নিয়ম অনুযায়ী তা করা হবে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎

চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও অফিসে আগুন, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি