বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ননাইমার ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে আজ সোমবার (৯ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ।
অভিযান চলাকালে ইয়াবা সেবনরত অবস্থায় অসংলগ্ন আচরণ করার অপরাধে ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মোট ৩টি মামলা দায়ের করা হয়।
আদালতের মাধ্যমে প্রত্যেককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ (তিনশত) টাকা করে জরিমানা প্রদান করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।