ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন কক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ

প্রতিবেদক
নিউজ ভিশন
১১ মার্চ ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার কৃতী সন্তান, তরুণ শিক্ষাবিদ ও সমাজসেবক নূর মোস্তফা কামাল সাদেক শিক্ষা বিস্তার, দ্বীনি খেদমত এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শিক্ষকতা পেশার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে তিনি স্থানীয় সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

১৯৯৫ সালের ১০ অক্টোবর কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড খোদাইবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা রশিদ মিয়া (সাবেক এমইউপি) এবং মাতা সাজেদা আক্তার সাজু। শৈশব থেকেই ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের পরিবেশে বেড়ে ওঠেন।

তাঁর শিক্ষাজীবনের শুরু হয় গ্রামের ফোরকানিয়া মক্তবে। এরপর কিছু সময় হিফজখানায় অধ্যয়ন করেন। পরে এ.জি. লুৎফুর কবির মহিলা আলিম মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবতেদায়ী শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে মমতাজুল উলুম মাদ্রাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ ৪.৫০ অর্জন করেন। এরপর ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম থেকে ফাজিল ডিগ্রি পর্যন্ত পড়াশোনা শেষ করেন এবং কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা থেকে উচ্চতর দ্বীনি শিক্ষা লাভ করেন।

অল্প বয়স থেকেই তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ফোরকানিয়া মক্তবে শিক্ষাদানের মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা হয়। পরবর্তীতে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান করেন। ২০১৩ সালে নিজ গ্রামে “নূর মোস্তফা কামাল সাদেক কোচিং সেন্টার ও নাইট কেয়ার” প্রতিষ্ঠা করে শিক্ষার্থীদের জন্য সহায়ক শিক্ষা কার্যক্রম শুরু করেন।

২০১৫ সালে তিনি ঈদগাহ্ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁর নিষ্ঠা, দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তিনি উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব লাভ করেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

শিক্ষা বিস্তারে অবদান রাখতে ২০১৯ সালে তিনি নিজ গ্রামে “ইসলামাবাদ এম.আর.এস নূরানী ইনস্টিটিউট” প্রতিষ্ঠা করেন। এছাড়াও ২০২৫ সালে “নূর মোস্তফা কামাল সাদেক আদর্শ ফোরকানিয়া মাদ্রাসা” প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ গ্রহণ করেন।

বর্তমানে তিনি ঈদগাহ্ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইসলামাবাদ এম.আর.এস দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, নূর মোস্তফা কামাল সাদেক কোচিং সেন্টার ও নাইট কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নূর মোস্তফা কামাল সাদেক আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি, হরিপুর তাজের পাড়া জামে মসজিদের খতিব এবং খোদাইবাড়ী আদর্শ ছাত্র কাফেলার উপদেষ্টা হিসেবে সমাজ ও দ্বীনি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
শিক্ষা বিস্তার, দ্বীনি মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজকে নৈতিকভাবে আলোকিত করাই তাঁর জীবনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। স্থানীয়দের মতে, তাঁর প্রচেষ্টা ভবিষ্যতেও এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

বৃহত্তর নোয়াখালী যুব সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার আয়োজন

রমজানের চেতনায় ঐক্যের বার্তা: বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের পরিবারকে ঈদ উপহার দিল জামায়াত

চকরিয়ায় জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে এলজিইডির উন্নয়ন কার্যক্রম: সড়ক, সেতু ও সামাজিক অবকাঠামো নির্মাণে অগ্রগতি

ফেনী পরশুরাম সরকারি কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা