ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

চকরিয়ার ডুলাহাজারায় চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

প্রতিবেদক
News Desk
২৭ নভেম্বর ২০২৫, ১:১৬ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর ২০২৫) ভোররাত সাড়ে ৩টার দিকে চকরিয়া থানার এসআই (নিঃ) নাছির আহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গভীর রাতে একটি Toyota Noah গাড়ি সন্দেহ হলে সেটিকে থামিয়ে তল্লাশী করা হয়। এসময় গাড়ির সিটের নিচ থেকে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা, গাড়িটি নিজেই এবং একটি ভিভো মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই মাদকসহ গ্রেফতার করা হয় মোঃ জসিম হাওলাদার (৩৯)-কে। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সলিমপুর এলাকার বাসিন্দা।

উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,
“রিংভং চেকপোস্টে আমাদের টিমের সতর্কতার কারণেই এত বড় ইয়াবার চালান জব্দ করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কোটি টাকার মতো। মাদক নির্মূলে চকরিয়া থানা পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের পেছনে যারা রয়েছে তাদের খুঁজে বের করতে তদন্ত চলছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি এই চালানের পেছনে থাকা অন্যান্য সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট”লাল কার্ড”

জমজম হাসপাতালে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ডান হাত’ কবির এখন কক্সবাজারে: নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকের খবর

মোসাদ্দেক-জুবায়েরদের মামলা নেয়নি শাহবাগ থানা

কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক

“শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।”- শিক্ষককে ছাত্রদল নেতার হুমকি

জামালপুরে লাইসেন্সবিহীন ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের ক্লাব মিটিং অনুষ্ঠিত

যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না-নয়ন

সুজন পরিকল্পনা সভায় হাওরে আগাম বন্যা শঙ্কায় উদ্বেগ ও সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি ‎

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মাদক সম্রাট রাসেল আটক