ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

নওয়াব স্যার সলিমুল্লাহর ১১১তম মৃত্যুবার্ষিকীতে আপ বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
নিউজ ভিশন
১৬ জানুয়ারি ২০২৬, ১:৫১ অপরাহ্ণ

Link Copied!

তানজিলা সুইটিঃ মুসলিম রাজনীতি ও শিক্ষাবিকাশের অন্যতম পথিকৃৎ নওয়াব স্যার সলিমুল্লাহর ১১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে,১৬ জানুয়ারি (শুক্রবার)ফাতিহা পাঠ ও তাঁর কবর জিয়ারত করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর নেতৃবৃন্দ।

সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমাদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম প্রধান সংগঠক মোঃ আহছান উল্লাহ ও আবরার হামীম, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ নাসের ও সাইফুল্লাহ আল গালিব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. জসিম উদ্দিন এবং গণসংযোগ ও প্রচার বিভাগের সদস্য ইমরান হোসাইন রাহাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ নওয়াব স্যার সলিমুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ফাতিহা পাঠ করেন। এ সময় তাঁরা বলেন, নওয়াব স্যার সলিমুল্লাহ উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক অধিকার ও শিক্ষা বিস্তারে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও জাতির জন্য অনুকরণীয় ও অনস্বীকার্য।

নেতৃবৃন্দ আরও বলেন, ব্রিটিশ শাসনামলে মুসলমান সমাজ যখন শিক্ষা ও রাজনৈতিকভাবে পিছিয়ে ছিল, তখন নওয়াব স্যার সলিমুল্লাহ মুসলমানদের আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও সমাজসংস্কারমূলক চিন্তাধারা মুসলিম জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আপ বাংলাদেশ নেতারা মনে করেন, নওয়াব স্যার সলিমুল্লাহর আদর্শ—ন্যায়, শিক্ষা ও রাজনৈতিক সচেতনতা—বর্তমান সমাজ ও রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। দেশের গণতান্ত্রিক চর্চা ও জনমুখী রাজনীতির বিকাশে তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়া জরুরি বলে তাঁরা মত প্রকাশ করেন।
কর্মসূচির শেষে নেতৃবৃন্দ ঐতিহাসিক এ মহান ব্যক্তিত্বের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ

তাসফিয়া আলমের কবিতা ❝ হারিয়ে যাওয়া ❞

মানবিক দেশ গড়ার প্রতীক দাঁড়িপাল্লা : আব্দুল্লাহ আল ফারুক

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন- মিজানুর রহমান আজহারি

‎শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের জনসমুদ্র ও বিশাল জনসভা ‎

হারানো ঐতিহ্য – সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া

বাবার শূন্যতা ও মায়ের সংগ্রাম: সাফল্যের শিখরে ফারিয়া

কবিতা:- ❝হাদি সে তো সংগ্রাম❞

কবিতা :- অপেক্ষা

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী