ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় জমি বিরোধের জের; যুবদল নেতাকে হত্যা

প্রতিবেদক
নিউজ ভিশন
৩০ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ

Link Copied!

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজ কাকারা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সাইফুল ইসলাম মৃত শাহ আলমের পুত্র। তিনি চকরিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যোগাযোগ বিষয় সম্পাদক।

সংবাদ পেয়ে চকরিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে,সোমবার গভীর রাতে সাইফুলকে গ্রেপ্তারের জন্য পুলিশ তার বাড়িতে যায়। এ সময় বাড়িতে তল্লাশি করে তাকে না পেয়ে পুলিশ চলে যায়। পুলিশ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হেলমেট পরা একদল সশস্ত্র সন্ত্রাসী সাইফুলকে ধাওয়া দেয়। একপর্যায়ে তারা তাকে ধরে পাশের বিলে নিয়ে যায়। সন্ত্রাসীরা সেখানে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

 

পরিবার সূত্রে জানা যায়,নিহত সাইফুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি পেশাগত কাজের সুবাদে এক যুগেরও অধিক সময় বসবাস করেন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজধানী পাড়ায়।

কয়েক বছর আগে সাইফুল নিজ এলাকা কাকারা ইউনিয়নের পশ্চিম মাইজ কাকারায় সপরিবারে বসবাস শুরু করেন।

নিহত সাইফুল ইসলামের স্ত্রী রিনা আক্তার অভিযোগ করেন, সম্প্রতি জমি নিয়ে বাড়ির পাশে দুই দলের সংঘর্ষ হয়। এই ঘটনা চলাকালে প্রত্যক্ষদর্শী ছিলেন তার স্বামী সাইফুল ইসলাম। পরে এ মামলায় তাকে আসামি করা হয়। সেই মামলার আসামি হিসেবে সাইফুলকে ধরতে সোমবার রাতে পুলিশ বাড়িতে আসে।

তিনি জানান,এ সময় বাড়িতে না থাকায় তাকে ধরতে পারেনি পুলিশ। এর পর পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী মাথায় হেলমেট পরে এসে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাড়ির পেছন থেকে ধাওয়া দিয়ে তার স্বামী সাইফুলকে দিগম্বর করে নিয়ে যায় পাশের বিলে। সেখানে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে যায় সন্ত্রাসীরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন কালবেলাকে বলেন,সোমবার রাতে মামলার আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তারের জন্য বাড়িতে পুলিশ যায় সেটা সত্য। কিন্তু তাকে বাড়িতে না পেয়ে পুলিশ চলে আসে। এর পর কী ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন,খবর পেয়ে মঙ্গলবার ভোরে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় সাইফুলের শরীরের কোথাও কোনো আঘাতের জখম পাওয়া না গেলেও মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রদান সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন

ইসরাইলের সবচেয়ে বড় বিমানবন্দরে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নেতৃত্বে মারুফ–গনি

পরকিয়া প্রেমের টানে বিধবা দুই সন্তানের জননীকে নিয়ে এলেন যুবক

জর্ডানে স্থাপিত মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা

জরুরি সতর্কতা জারি করেছে আরব আমিরাত

শান্তিগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় সেন্ট্রাল কেয়ার হাসপাতালকে ঘিরে মিথ্যা প্রচারণার অভিযোগ, এমডির প্রতিবাদ

ফেইক আইডির অপপ্রচার নিয়ে প্রতিবাদ, তদন্তের দাবি