ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

প্রতিবেদক
admin
১১ জুলাই ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

সাইফুর রহমান | মৌলভীবাজার |

প্রথমবারের মতো মৌলভীবাজারে আয়োজন করা হচ্ছে ‘Summer 7.5 KM Run 2025’। আগামী ১৫ জুলাই রাত ৮টা থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন, যা দৌড়প্রেমীদের মাঝে ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

চা-বাগান, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের জনপদ মৌলভীবাজার এবার আয়োজন করতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী ক্রীড়া ইভেন্ট— “Moulvibazar Summer 7.5 KM Run 2025″। আগামী ২৯ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হতে যাওয়া এই ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ জুলাই, রাত ৮টায়।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৬০০ টাকা, এবং অংশগ্রহণ করতে পারবেন উভয় লিঙ্গের (পুরুষ ও মহিলা) প্রতিযোগীরা। সিট সংখ্যা সীমিত—মাত্র ২০০ জন।

ইভেন্টের আয়োজক Power Pulse Arena জানিয়েছে, এটি শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং স্বাস্থ্য সচেতনতা, আত্মবিশ্বাস এবং চায়ের দেশের সৌন্দর্যকে একত্রে উপভোগ করার একটি বিশেষ আয়োজন।

ইভেন্টের বিবরণ:

ইভেন্ট তারিখ: ২৯ আগস্ট ২০২৫

দৌড় শুরুর স্থান: মৌলভীবাজার পৌরসভা

শেষের স্থান: মৌলভীবাজার পৌরসভা

দূরত্ব: ৭.৫ কিলোমিটার

ক্যাটাগরি: পুরুষ ও মহিলা উভয়ের জন্য পৃথকভাবে

 

অংশগ্রহণকারীদের জন্য থাকছে:

আকর্ষণীয় টি-শার্ট

সফল ফিনিশারদের জন্য ই-সার্টিফিকেট

ফিনিশার মেডেল

সীমিত এন্ট্রি (২০০ জন)

বিব নম্বর ও ক্যামেরা পিক

হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল সাপোর্ট

স্বাস্থ্যসম্মত নাস্তা

বিজয়ীদের জন্য পুরস্কার (পুরুষ ও মহিলা বিভাগ):

১ম স্থান: ক্রেস্ট ও প্রাইজ মানি

২য় স্থান: ক্রেস্ট ও প্রাইজ মানি

৩য় স্থান: ক্রেস্ট ও প্রাইজ মানি

যোগাযোগ:

মোবাইল: ০১৭১৬৯২৪৮৬১

Facebook Page:

Power Pulse Arena

আয়োজকরা জানিয়েছেন, “এই দৌড় শুধুই একটি ইভেন্ট নয় – এটি একটি অনুভব। চায়ের দেশে ভ্রমণের সাথে দৌড়ের স্মরণীয় অভিজ্ঞতা – এবার আপনার প্রতিটি পদক্ষেপ হোক আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।”

 

আর দেরি নয়!

রেজিস্ট্রেশন করতে প্রস্তুত থাকুন ১৫ জুলাই রাত ৮টায়—এই অভিজ্ঞতা হতে চলেছে স্মরণীয় এক মাইলফলক।

আরও পড়ুন

ইসরাইলের সবচেয়ে বড় বিমানবন্দরে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নেতৃত্বে মারুফ–গনি

পরকিয়া প্রেমের টানে বিধবা দুই সন্তানের জননীকে নিয়ে এলেন যুবক

জর্ডানে স্থাপিত মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা

জরুরি সতর্কতা জারি করেছে আরব আমিরাত

শান্তিগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় সেন্ট্রাল কেয়ার হাসপাতালকে ঘিরে মিথ্যা প্রচারণার অভিযোগ, এমডির প্রতিবাদ

ফেইক আইডির অপপ্রচার নিয়ে প্রতিবাদ, তদন্তের দাবি