ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

সুজন জেলা কমিটি গঠন: সভাপতি নুরুল হক আফিন্দী, সম্পাদক ফজলুল করিম সাইদ

প্রতিবেদক
News Desk
৯ নভেম্বর ২০২৫, ১:১৯ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার:

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটি পুনঃগঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় নুরুল হক আফিন্দীকে সভাপতি ও ফজলুল করিম সাইদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

সভায় জেলা সুজনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।

প্রধান অতিথির বক্তব্যে দিলিপ কুমার সরকার বলেন, “সুশাসনের জন্য নাগরিক (সুজন) হচ্ছে সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক সংগঠন। ২০০২ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নাগরিক অধিকার, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”তিনি আরও বলেন, “একজন নাগরিকের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করাই সুজনের মূল লক্ষ্য।”দিলিপ কুমার বর্মন বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে বলেন, “দেশের নির্বাচনী ব্যবস্থায় প্রায়ই দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমরা এমন একটি স্থায়ী সমাধানের পথে কাজ করছি, যেখানে সরকারি ও বিরোধী দল উভয়ই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকে নির্বাচনে অংশ নিতে পারে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী শাহীনা আক্তার, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি সুখেন্দু সেন এবং শাহীনা চৌধুরী রুবি। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের উপদেষ্টা ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, কাজী নুরুল আজিজ, আইন সম্পাদক এডভোকেট হেলেনা আক্তার, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, জামালগঞ্জ উপজেলা সভাপতি লুৎফুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন

ইসরাইলের সবচেয়ে বড় বিমানবন্দরে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নেতৃত্বে মারুফ–গনি

পরকিয়া প্রেমের টানে বিধবা দুই সন্তানের জননীকে নিয়ে এলেন যুবক

জর্ডানে স্থাপিত মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা

জরুরি সতর্কতা জারি করেছে আরব আমিরাত

শান্তিগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় সেন্ট্রাল কেয়ার হাসপাতালকে ঘিরে মিথ্যা প্রচারণার অভিযোগ, এমডির প্রতিবাদ

ফেইক আইডির অপপ্রচার নিয়ে প্রতিবাদ, তদন্তের দাবি