ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

কাপাসিয়ায় নিহত শিক্ষক আশরাফুলের বাড়িতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ

প্রতিবেদক
নিউজ ভিশন
২২ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৪ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ

সম্প্রতি ঢাকার কমলাপুররেলস্টেশনে রহস্যজনকভাবে নিহত কাপাসিয়া উপজেলার সনমানিয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলামের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতি কাপাসিয়ার নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যায় শিক্ষক নেতৃবৃন্দ নিহত শিক্ষক আশরাফুল ইসলামের গ্রামের বাড়ি ইকুরিয়ায় যান। এ সময় শিক্ষকদের দেখে আশরাফুলের বিধবা স্ত্রী ও এতিম শিশু সন্তানরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। নেতৃবৃন্দ বেশ কিছু সময় তাদের বাড়িতে অবস্থান করেন এবং সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনউদ্দিন, শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতি কাপাসিয়ার সহ-সভাপতি আমজাদ হোসেন, কল্যাণ সমিতির সদস্য শিক্ষক নেতা মোবারক হোসেন প্রধান, আলীমনসুর কিরন, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, ইকবাল হোসেন জসিম, শামীম আহমেদ, রফিকুল ইসলাম রফিক প্রমূখ।

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎